৩০তম এজিএম

প্রাইম ইসলামী ইন্স্যুরেন্সের ১০% নগদ লভ্যাংশ অনুমোদন

প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স পিএলসির ৩০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।

ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে গতকাল এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহাদাত হোসেন। সভায় শেয়ারহোল্ডাররা ভার্চুয়ালি অংশগ্রহণ করে ২০২৫ হিসাববর্ষের জন্য ঘোষিত ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেন। প্রাইম ইসলামী ইন্স্যুরেন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সভায় কোম্পানির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল্লাহ, অডিট কমিটির চেয়ারম্যান নাইমা সুলতানা, এনআরসি চেয়ারম্যান মো. নুরুল ইসলাম মোল্লা, মুখ্য নির্বাহী কর্মকর্তা আব্দুল হামিদসহ অন্য পরিচালকরা উপস্থিত ছিলেন। এজিএম পরিচালনা করেন কোম্পানি সচিব মাহামুদুল হাসান।

আরও