সোনালী পেমেন্ট গেটওয়েতে যুক্ত হলো এবি ব্যাংক

সোনালী ব্যাংক পিএলসির নিজস্ব সফটওয়্যার সোনালী পেমেন্ট গেটওয়েতে (এসপিজি) যুক্ত হয়েছে এবি ব্যাংক পিএলসি।

সোনালী ব্যাংক পিএলসির নিজস্ব সফটওয়্যার সোনালী পেমেন্ট গেটওয়েতে (এসপিজি) যুক্ত হয়েছে এবি ব্যাংক পিএলসি। এ উপলক্ষে গতকাল আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংকের এমডি ও সিইও মো. শওকত আলী খান এবং এবি ব্যাংকের এমডি ও সিইও (ভারপ্রাপ্ত) সৈয়দ মিজানুর রহমান। এ সময় সোনালী ব্যাংকের জিএম মো. মনিরুজ্জামান ও এবি ব্যাংকের এএমডি রিয়াজুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর শেষে তা হস্তান্তর করেন। অনুষ্ঠানে সোনালী ব্যাংকের ডিএমডিরাসহ উভয় ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি

আরও