এর মধ্যে আটটি ফান্ডের অ্যাসেট ম্যানেজমেন্টের দায়িত্বে রয়েছে আইসিবি এবং বাকি দুটি ফান্ডের অ্যাসেট ম্যানেজমেন্টের দায়িত্বে রয়েছে এইমস বাংলাদেশ ও এসইএমএল বিডি। আইসিবির আটটি মিউচ্যুাল ফান্ডে মধ্যে লভ্যাংশ দিবে একটি। এছাড়া এইমস বাংলাদেশ বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে।
আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচুয়াল ফান্ড: ফান্ডটি ২০২৫-২৬ হিসাব বছরে ইউনিটহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি। আলোচ্য হিসাব বছরে ফান্ডটির ইউনিটপ্রতি আয় (ইপিইউ) হয়েছে ১ টাকা ১২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪ পয়সা। ৩০ জুন ২০২৬ শেষে বাজারমূল্যের ভিত্তিতে ফান্ডটির এনএভি দাঁড়িয়েছে ৯ টাকা ৩৪ পয়সা এবং ক্রয়মূল্যের ভিত্তিতে এনএভি ১২ টাকা ৪৪ পয়সা।
আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচুয়াল ফান্ড: ফান্ডটি ২০২৫-২৬ হিসাব বছরে ইউনিটহোল্ডারদের জন্য ৪ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য হিসাব বছরে ফান্ডটির ইপিইউ হয়েছে ১ টাকা ৩৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩৬ পয়সা। ৩০ জুন ২০২৬ শেষে বাজারমূল্যের ভিত্তিতে ফান্ডটির এনএভি দাঁড়িয়েছে ১০ টাকা ৩৫ পয়সা এবং ক্রয়মূল্যের ভিত্তিতে এনএভি ১২ টাকা ৪৮ পয়সা।
এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড: ফান্ডটি ২০২৫-২৬ হিসাব বছরে ইউনিটহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি। আলোচ্য হিসাব বছরে ফান্ডটির ইপিইউ হয়েছে ৯০ পয়সা, আগের হিসাব বছরে ইউনিটপ্রতি লোকসান ছিল ১ পয়সা। ৩০ জুন ২০২৬ শেষে বাজারমূল্যের ভিত্তিতে ফান্ডটির এনএভি দাঁড়িয়েছে ১০ টাকা এবং ক্রয়মূল্যের ভিত্তিতে এনএভি ১১ টাকা ৭৭ পয়সা।
রিলায়েন্স ওয়ান অব দ্য ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ড: ফান্ডটি ২০২৫-২৬ হিসাব বছরে ইউনিটহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য হিসাব বছরে ফান্ডটির ইপিইউ হয়েছে ১ টাকা ১৫ পয়সা, আগের হিসাব বছরে ইউনিটপ্রতি লোকসান ছিল ৩১ পয়সা। ৩০ জুন ২০২৬ শেষে বাজারমূল্যের ভিত্তিতে ফান্ডটির এনএভি দাঁড়িয়েছে ১১ টাকা ৬২ পয়সা এবং ক্রয়মূল্যের ভিত্তিতে এনএভি ১১ টাকা ৫১ পয়সা।
প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ড: ফান্ডটি ২০২৫-২৬ হিসাব বছরে ইউনিটহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি। আলোচ্য হিসাব বছরে ফান্ডটির ইপিইউ হয়েছে ১ টাকা ১৭ পয়সা, আগের হিসাব বছরে ইউনিটপ্রতি লোকসান ছিল ২৮ পয়সা। ৩০ জুন ২০২৬ শেষে বাজারমূল্যের ভিত্তিতে ফান্ডটির এনএভি দাঁড়িয়েছে ৮ টাকা ৭৯ পয়সা এবং ক্রয়মূল্যের ভিত্তিতে এনএভি ১২ টাকা ৭০ পয়সা।
আইসিবি এএমসিএল থার্ড এনআরবি মিউচুয়াল ফান্ড: ফান্ডটি ২০২৫-২৬ হিসাব বছরে ইউনিটহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি। আলোচ্য হিসাব বছরে ফান্ডটির ইপিইউ হয়েছে ১ টাকা ৪০ পয়সা, আগের হিসাব বছরে ইউনিটপ্রতি লোকসান ছিল ২ পয়সা। ৩০ জুন ২০২৬ শেষে বাজারমূল্যের ভিত্তিতে ফান্ডটির এনএভি দাঁড়িয়েছে ৮ টাকা ৬৬ পয়সা এবং ক্রয়মূল্যের ভিত্তিতে এনএভি ১২ টাকা ১২ পয়সা।
আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড: ফান্ডটি ২০২৫-২৬ হিসাব বছরে ইউনিটহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি। আলোচ্য হিসাব বছরে ফান্ডটির ইপিইউ হয়েছে ১ টাকা ৪৭ পয়সা, আগের হিসাব বছরে ইউনিটপ্রতি লোকসান ছিল ১৫ পয়সা। ৩০ জুন ২০২৬ শেষে বাজারমূল্যের ভিত্তিতে ফান্ডটির এনএভি দাঁড়িয়েছে ৯ টাকা ৫৫ পয়সা এবং ক্রয়মূল্যের ভিত্তিতে এনএভি ১৩ টাকা ৪ পয়সা।
আইএফআইএল ইসলামিক মিউচুয়াল ফান্ড-১: ফান্ডটি ২০২৫-২৬ হিসাব বছরে ইউনিটহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি। আলোচ্য হিসাব বছরে ফান্ডটির ইপিইউ হয়েছে ৯৬ পয়সা, আগের হিসাব বছরে ইউনিটপ্রতি লোকসান ছিল ৩২ পয়সা। ৩০ জুন ২০২৬ শেষে বাজারমূল্যের ভিত্তিতে ফান্ডটির এনএভি দাঁড়িয়েছে ৭ টাকা ৭৬ পয়সা এবং ক্রয়মূল্যের ভিত্তিতে এনএভি ১১ টাকা ১৯ পয়সা।
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড ১: স্কিম ১: ফান্ডটি ২০২৫-২৬ হিসাব বছরে ইউনিটহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি। আলোচ্য হিসাব বছরে ফান্ডটির ইপিইউ হয়েছে ১ টাকা ১২ পয়সা, আগের হিসাব বছরে ইউনিটপ্রতি লোকসান ছিল ২৩ পয়সা। ৩০ জুন ২০২৬ শেষে বাজারমূল্যের ভিত্তিতে ফান্ডটির এনএভি দাঁড়িয়েছে ৮ টাকা ৫০ পয়সা এবং ক্রয়মূল্যের ভিত্তিতে এএনভি ১২ টাকা ১১ পয়সা।
ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড: ফান্ডটি ২০২৫-২৬ হিসাব বছরে ইউনিটহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি।
আলোচ্য হিসাব বছরে ফান্ডটির ইপিইউ হয়েছে ১ টাকা ৬৪ পয়সা, আগের হিসাব বছরে ইউনিটপ্রতি লোকসান ছিল ১৭ পয়সা। ৩০ জুন ২০২৬ শেষে বাজারমূল্যের ভিত্তিতে ফান্ডটির এনএভি দাঁড়িয়েছে ৮ টাকা ৮৪ পয়সা এবং ক্রয়মূল্যের ভিত্তিতে এনএভি ১২ টাকা ১৩ পয়সা।