গ্যালাক্সি এস২৬ উন্মোচন করল স্যামসাং, চিপ সংকটে বাড়ছে দাম

গ্যালাক্সি এস২৬ স্মার্টফোন সিরিজ উন্মোচন করেছে স্যামসাং।

গতকাল আনুষ্ঠানিকভাবে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রে ফ্ল্যাগশিপ ফোনটির ঝলক দেখায় টেক জায়ান্টটি। তবে মেমোরি চিপের ক্রমবর্ধমান উৎপাদন খরচ বাড়ার চাপে এবার দুই দেশের বাজারে কিছু মডেলের দাম বাড়িয়েছে প্রতিষ্ঠানটি। খবর রয়টার্স।

স্যামসাংয়ের তথ্যানুযায়ী, নতুন স্মার্টফোন সিরিজে স্যামসাংয়ের নিজস্ব ‘বিক্সবি’-র পাশাপাশি গুগলের জেমিনি এবং পারপ্লেক্সিটির এআই (এআই) ফিচারগুলো যুক্ত করা হয়েছে। গত বছর চীন ও ভারতে আইফোনের ব্যাপক চাহিদার কারণে অ্যাপলের কাছে শীর্ষস্থান হারানো স্যামসাং এ কৃত্রিম বুদ্ধিমত্তা ও নতুন ফিচারের মাধ্যমে আবারো বাজার ধরার চ্যালেঞ্জ নিয়েছে বলে মনে করছেন অনেকে।

প্রতিষ্ঠানটি গত মাসে সতর্ক করে জানিয়েছিল, বিশ্বজুড়ে এআই বিপ্লবের কারণে চিপ সংকট পরিস্থিতির আরো অবনতি হতে পারে। মেমোরি চিপের ব্যাপক চাহিদা স্যামসাংয়ের মূল সেমিকন্ডাক্টর ব্যবসাকে চাঙ্গা করলেও এর নেতিবাচক প্রভাব পড়ছে স্মার্টফোন ও ডিসপ্লে ইউনিটের ওপর।

এদিকে মেটা, গুগল ও মাইক্রোসফটের মতো টেক জায়ান্টগুলো নিজস্ব এআই অবকাঠামো তৈরিতে বড় ধরনের বিনিয়োগ করছে। ফলে বিশ্ববাজারে মেমোরি চিপের সরবরাহ কমে গেছে।

স্যামসাং জানিয়েছে, নতুন ফ্ল্যাগশিপ সিরিজের স্মার্টফোনগুলোর দাম পুনর্নির্ধারণ করেছে স্যামসাং। যুক্তরাষ্ট্রে গ্যালাক্সি এস২৬-এর বেস মডেলের দাম ধরা হয়েছে ৮৯৯ ডলার, যা আগের মডেলের তুলনায় ৪ দশমিক ৭ শতাংশ বেশি। এছাড়া এস২৬ প্লাস মডেলটির দাম ১০ শতাংশ বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৯৯ ডলার।

আরও