শাহ্জালাল ইসলামী ব্যাংকের ৪১২তম পর্ষদ সভা অনুষ্ঠিত

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের ৪১২তম সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন পর্ষদ চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ। সভায় কিছুসংখ্যক বিনিয়োগ প্রস্তাব অনুমোদন করা হয়। ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়। সভায় পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ; পরিচালক মো. সানাউল্লাহ সাহিদ, আব্দুল বারেক, আক্কাচ উদ্দিন মোল্লা, খন্দকার শাকিব আহমেদ, প্রকৌশলী মো. তৌহীদুর রহমান, মো. মশিউর রহমান চমক, ফকির মাসরিকুজ্জামান, ফকির মনিরুজ্জামান ও আবদুল হাকিম এবং স্বতন্ত্র পরিচালক মো. রিয়াজুল করিম উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ ও কোম্পানি সচিব মো. আবুল বাশার।

আরও