প্রথমবারের মতো পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পিবিপ্রবি) মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন প্রাঙ্গণে আয়োজিত উৎসবে আম, কাঁঠাল, আনারস, পেয়ারাসহ অন্তত ৭০ ধরনের দেশী ফলের সমাহার ছিল। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম অনুষ্ঠানের উদ্বোধন করেন। পরে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা এসব ফলের সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি স্বাদ গ্রহণ করেন।