এমএসএমই খাতে অর্থায়ন জোরদারের উদ্যোগ

কমিউনিটি ব্যাংক ও লিমেরিক ডিস্ট্রিবিউশনের মধ্যে কৌশলগত অংশীদারত্ব

দেশের মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (এমএসএমই) খাতে আর্থিক সহায়তা সম্প্রসারণের লক্ষ্যে কৌশলগত অংশীদারত্ব গড়ে তুলেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং লিমেরিক ডিস্ট্রিবিউশন লিমিটেড (এলডিএল)।

এ উপলক্ষে সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত ও লিমেরিক ডিস্ট্রিবিউশনের ব্যবস্থাপনা পরিচালক আরএম নাজমুস সাকিব নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেন।

কমিউনিটি ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল জানানো হয়, এ অংশীদারত্বের মাধ্যমে দেশের এমএসএমই খাতে আর্থিক সেবার সম্পৃক্ততা বৃদ্ধি এবং টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করার উদ্যোগ নেয়া হবে। সংশ্লিষ্টরা বলছেন, এ উদ্যোগ দেশের আর্থিক অন্তর্ভুক্তি জোরদার এবং উদ্যোক্তাদের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের হেড অব করপোরেট অ্যান্ড হেড অব বিজনেস (ব্রাঞ্চ) ড. মো. আরিফুল ইসলাম এবং লিমেরিক ডিস্ট্রিবিউশনের সিনিয়র এজিএম মোস্তফা আল মামুনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আরও