মারুতি সুজুকি ইন্ডিয়া গতকাল জানিয়েছে, এপ্রিল থেকে কোম্পানিটির গাড়ির দাম সর্বোচ্চ ৪ শতাংশ পর্যন্ত বাড়বে। কাঁচামাল ও পরিচালন বাবদ খরচের ঊর্ধ্বগতির কারণে এ সিদ্ধান্ত নিয়েছে ভারতের বৃহত্তম গাড়ি নির্মাতা সংস্থাটি। মূল্যবৃদ্ধির হার মডেল অনুসারে আলাদা হবে। সংস্থাটি ক্রমাগত খরচ নিয়ন্ত্রণের চেষ্টা করলেও কিছু অতিরিক্ত ব্যয়ের চাপ বাজারে স্থানান্তর করা প্রয়োজন হতে পারে বলে নিয়ন্ত্রক নথিতে উল্লেখ করেছে। এর আগে ১ ফেব্রুয়ারি থেকে বিভিন্ন মডেলের গাড়ির দাম সর্বোচ্চ ৩২ হাজার ৫০০ রুপি পর্যন্ত বাড়ানো হবে বলে জানিয়েছিল মারুতি সুজুকি। খবর দ্য হিন্দু