চলতি বছরের প্রথমার্ধে ৮৭ লাখ যাত্রী পরিবহন করেছে আবুধাবিভিত্তিক ইতিহাদ এয়ারওয়েজ। যাত্রী পরিবহনের এ হার ২০২৩ সালের একই সময়ের তুলনায় ৩৮ শতাংশ বেশি বলে জানিয়েছে সংস্থাটি। মূলত আকাশপথে ভ্রমণের ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে নেটওয়ার্ক সম্প্রসারণের সুফল পাচ্ছে ইতিহাদ। বছরের প্রথমার্ধে ফ্লাইট আসনের ৮৫ শতাংশই যাত্রীপূর্ণ ছিল। এয়ারলাইনটি গত মাসে দেড় লাখ যাত্রী পরিবহন করেছিল, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৩৪ শতাংশ বেশি। এছাড়া গত ১২ মাসে ইতিহাদের যাত্রীসংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৫৪ লাখ। খবর দ্য ন্যাশনাল ও ছবি ইতিহাদ