ওয়ালটনের মোল্ড অ্যান্ড ডাই ফ্যাক্টরি পেল লিড প্লাটিনাম সনদ

পরিবেশবান্ধব কারখানার স্বীকৃতি হিসেবে লিড প্লাটিনাম সনদ অর্জন করেছে ওয়ালটনের মোল্ড অ্যান্ড ডাই ফ্যাক্টরি কমপ্লেক্স।

পরিবেশবান্ধব কারখানার স্বীকৃতি হিসেবে লিড প্লাটিনাম সনদ অর্জন করেছে ওয়ালটনের মোল্ড অ্যান্ড ডাই ফ্যাক্টরি কমপ্লেক্স। টেকসই উন্নয়ন, বিদ্যুৎ, জ্বালানি ও পানির সাশ্রয়ী ব্যবহার এবং পরিবেশবান্ধব অবস্থানের কারণে এ সনদ দিয়েছে যুক্তরাষ্ট্রের ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি)। এ উপলক্ষে সম্প্রতি ঢাকায় ওয়ালটন করপোরেট অফিসে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় লিড প্লাটিনাম সনদ গ্রহণ করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এসএম শামছুল আলম ও এমডি এসএম মাহবুবুল আলম। অনুষ্ঠানে ওয়ালটনের ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ লিড সনদ অর্জনে কারিগরি সহায়তা প্রদানকারী প্রতিষ্ঠান ৩৬০ ডিগ্রি টোটাল সলিউশন লিমিটেডের আন্তর্জাতিক গ্রিন বিল্ডিং বিশেষজ্ঞ অনন্ত আহমেদ ও অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি

আরও