হিলিতে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৫ টাকা

চাহিদার তুলনায় সরবরাহ বাড়ায় চারদিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে দেশীয় পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৫ টাকা।

চাহিদার তুলনায় সরবরাহ বাড়ায় চারদিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে দেশীয় পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৫ টাকা। কয়েকদিন আগে কেজিপ্রতি দেশীয় পেঁয়াজ ৭০ টাকা দরে বিক্রি হয়েছে, যা বর্তমানে ৬৫ টাকা। সরবরাহের এমন ধারা অব্যাহত থাকলে দাম আরো কমতে পারে বলে ধারণা বিক্রেতাদের।

বাজারসংশ্লিষ্টরা জানিয়েছেন, দেশের বাজারে সরবরাহ স্বাভাবিক এবং দাম নিয়ন্ত্রণে রাখতে গত মাসে পেঁয়াজ আমদানির অনুমতি দেয় সরকার। তবে এর কয়েকদিনের মাথায় আবারো আমদানির অনুমতি বন্ধ করে দেয়। এ সময় বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যটির সরবরাহ কমায় দেশীয় পেঁয়াজের ওপর চাপ বাড়ায় দাম বাড়তে শুরু করে। তবে দাম নিয়ন্ত্রণে দেশের বিভিন্ন স্থানে প্রশাসনের নজরদারি ছিল লক্ষণীয়।

হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা আশরাফুল ইসলাম বলেন, ‘মোকামে আগে যেখানে দুই-পাঁচ ট্রাক পেঁয়াজ আসত, এখন সেখানে ১০-১৫ ট্রাক আসছে। ফলে মোকামে যে পেঁয়াজের দাম ২ হাজার ৬০০ থেকে ২ হাজার ৭০০ টাকা মণ ছিল, সেটি এখন ২ হাজার ৩০০ থেকে ২ হাজার ৪০০ টাকা। কয়েক দিনের ব্যবধানে মণপ্রতি ৩০০-৪০০ টাকা করে পেঁয়াজের দাম কমেছে। যার প্রভাব পড়েছে খুচরা বিক্রিতে।’

আরও