পুঁজিবাজারে বিনিয়োগ ও উচ্চ সুদে নেয়া ঋণ পরিশোধের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক সরকার প্রদত্ত রাষ্ট্রীয় গ্যারান্টির বিপরীতে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশকে (আইসিবি) ৩ হাজার কোটি টাকার তহবিল প্রদান করেছিল। এ অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিতে আইসিবির পরিচালনা বোর্ডের চেয়ারম্যানের নেতৃত্বে বোর্ডের দুজন পরিচালক, এমডি ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়। এ কমিটির তত্ত্বাবধানে শেয়ারবাজারে তালিকাভুক্ত ‘এ’ ক্যাটাগরির সিকিউরিটিজে ১ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। এছাড়া কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, ২ হাজার কোটি টাকা বিভিন্ন ব্যাংক, নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান ও অন্যান্য করপোরেট প্রতিষ্ঠানের ঋণ পরিশোধে ব্যবহার হয়েছে, যা আগে উচ্চ সুদে নেয়া হয়েছিল। —বিজ্ঞপ্তি