রাজধানীর বনশ্রীতে বাণিজ্যিক কার্যক্রম ও লাইফস্টাইল সুবিধার নতুন কেন্দ্র হিসেবে যাত্রা শুরু করতে যাচ্ছে শেলটেক প্রাইভেট লিমিটেডের ‘শেলটেক লিগ্যাসি প্লাজা’। ইকে আর্কিটেক্টসের নকশায় প্রধান সড়কের পাশে নির্মাণাধীন ১৭ তলা ভবনটিতে শপিং মল, অফিস স্পেস, ফুড কোর্ট, রেস্তোরাঁ, ব্যাংকোয়েট হলসহ বিভিন্ন সুবিধা থাকছে। গতকাল প্রকল্পটির নিজস্ব বিক্রয় কার্যালয় উদ্বোধনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এর বিক্রয় কার্যক্রম। শেলটেকের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে শেলটেক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ বলেন, ‘শেলটেক লিগ্যাসি প্লাজা শুধু একটি বাণিজ্যিক ভবন নয়, রাজধানীর বুকে বনশ্রীকে নিজস্ব একটি পরিচিতি এনে দেয়ার প্রতিশ্রুতি। আমরা এমন একটি প্রকল্প গড়ে তুলতে চাই, যেখানে ব্যবসার পাশাপাশি পরিবার ও কমিউনিটির মানুষ একসঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন।’
শেলটেক কর্তৃপক্ষ জানিয়েছে, হাতিরঝিল ও রামপুরা সড়কের সঙ্গে প্রকল্পটির সরাসরি সংযোগ রয়েছে। আর গুলশান ও বনানী থেকেও যাওয়া-আসা করা যাবে অল্প সময়ে। আশপাশে রয়েছে আবাসিক এলাকা, শিক্ষাপ্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা কেন্দ্র ও বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান। এছাড়া ভবিষ্যতে এমআরটি লাইন ১ ও এমআরটি লাইন ৫ (দক্ষিণ) চালু হলে আফতাবনগরসহ আশপাশ এলাকার যোগাযোগ ব্যবস্থা আরো সহজ হবে।