১ হাজার কোটি পাউন্ড মূল্যের এক চুক্তি অনুযায়ী, নরওয়ের জন্য যুক্তরাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি-সাবমেরিন যুদ্ধজাহাজ। সংশ্লিষ্টরা বলছে, ক্রমবর্ধমান রুশ কার্যকলাপ মোকাবেলায় উত্তর ইউরোপে যৌথ অভিযান চালানোর পরিকল্পনার অংশ হিসেবে এ উদ্যোগ নেয়া হয়েছে। টাইপ ২৬ ফ্রিগেট নির্মাণের এ চুক্তি যুক্তরাজ্যের ইতিহাসে সবচেয়ে বড় যুদ্ধজাহাজ রফতানি চুক্তি ও নরওয়ের ইতিহাসে সবচেয়ে বড় প্রতিরক্ষা ক্রয় চুক্তি বলে জানিয়েছে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। সামগ্রিকভাবে এটি যুক্তরাজ্যের অর্থনীতিতে হাজার কোটি পাউন্ড অবদান রাখবে এবং দেশটিতে প্রায় চার হাজার কর্মসংস্থান তৈরিতে সহায়তা করবে বলে প্রত্যাশা করা হচ্ছে। খবর দ্য গার্ডিয়ান