দেশের প্রথম বিনিয়োগ ব্যাংকিং চ্যাটবট ‘প্রাইমইনভেস্ট’ চালু করল প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট

বাংলাদেশের বিনিয়োগ ব্যাংকিং খাতে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত চ্যাটবট ‘প্রাইমইনভেস্ট’ চালু করেছে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড (পিবিআইএল)। এই চ্যাটবটটি গ্রাহকদের সঙ্গে আরো সহজ, দ্রুত এবং কার্যকরী যোগাযোগ স্থাপনে সাহায্য করবে।

সম্প্রতি বনানীতে পিবিআইএলের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ‘প্রাইমইনভেস্ট’ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে পিবিআইএলের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ মো. ওমর তৈয়ব এবং প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

‘প্রাইমইনভেস্ট’ সার্বক্ষণিকভাবে (২৪/৭) গ্রাহকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিবে এবং তাদের বিনিয়োগ সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য সরবরাহ করবে। এটি পিবিআইএলের ডিজিটাল রূপান্তরের অংশ হিসেবে চালু করা হয়েছে, যা বিনিয়োগকারীদের জন্য আরো সহজ ও ইন্টারেক্টিভ সেবা নিশ্চিত করবে।

অনুষ্ঠানে সৈয়দ মো. ওমর তৈয়ব বলেন, বাংলাদেশের বিনিয়োগ ব্যাংকিং খাতে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত চ্যাটবট ‘প্রাইমইনভেস্ট’ চালু করতে পেরে আমরা আনন্দিত। এ উদ্যোগ আমাদের গ্রাহকদের বিনিয়োগ অভিজ্ঞতাকে আরো সহজ ও সুবিধাজনক করে তুলবে। —বিজ্ঞপ্তি

আরও