উৎপাদন খাত ও নারী উদ্যোক্তাদের অর্থায়নের উদ্যোগ

এসএমই ফাউন্ডেশনের সঙ্গে চুক্তি করল ব্র্যাক ব্যাংক

নারী নেতৃত্বাধীন ব্যবসা এবং উৎপাদন খাতের ক্ষুদ্র উদ্যোগগুলোকে সহজ ও সাশ্রয়ী অর্থায়ন সুবিধা দেয়ার লক্ষ্যে এসএমই ফাউন্ডেশনের সঙ্গে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক পিএলসি।

এ উপলক্ষে সম্প্রতি ঢাকায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তারেক রেফাত উল্লাহ খান এবং এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন এবং শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান। এ সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহারসহ সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও