নতুন ইউনিটের পূর্ণাঙ্গ বাণিজ্যিক উৎপাদন শুরু করেছে এনভয় টেক্সটাইলস

বস্ত্র খাতে তালিকাভুক্ত এনভয় টেক্সটাইলস লিমিটেড নতুন ওয়েস্ট ফ্যাব্রিকস রিসাইকেলিং প্লান্ট ইউনিটের পূর্ণাঙ্গ বাণিজ্যিক উৎপাদন শুরু করেছে।

বস্ত্র খাতে তালিকাভুক্ত এনভয় টেক্সটাইলস লিমিটেড নতুন ওয়েস্ট ফ্যাব্রিকস রিসাইকেলিং প্লান্ট ইউনিটের পূর্ণাঙ্গ বাণিজ্যিক উৎপাদন শুরু করেছে। গত বছরের ৮ সেপ্টেম্বর ইউনিটটি স্থাপন করেছিল কোম্পানিটি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে গতকাল এ তথ্য জানা গেছে।

তথ্যানুসারে এনভয় টেক্সটাইলের বিদ্যমান কারখানা প্রাঙ্গণে স্থাপিত ইউনিটটির দৈনিক ১২ টন বর্জ্য কাপড় প্রক্রিয়াজাত করার সক্ষমতা রয়েছে। ইউনিটটি স্থানীয়ভাবে সংগৃহীত এবং নিজস্ব উৎপাদনে বাকি থাকা কাপড় ও ব্যবহার শেষে ফেলে দেয়া কাপড় (কাটিংস ও ডেনিম) প্রক্রিয়াজাত করে গ্লোবাল রিসাইকেলড স্ট্যান্ডার্ড (জিআরএস) এবং রিসাইকেলড ক্লেইম স্ট্যান্ডার্ড (আরসিএস) সনদপ্রাপ্ত পুনর্ব্যবহৃত ফাইবারে রূপান্তর করছে। এ ফাইবার সরাসরি সুতা তৈরিতে ব্যবহার হচ্ছে। ফলে উৎপাদনের সব বর্জ্যই পুনর্ব্যবহার করতে পারছে কোম্পানিটি।

কোম্পানিটির পর্ষদ মনে করছে, এ প্রকল্প দীর্ঘমেয়াদি মূল্যবৃদ্ধি নিশ্চিত করবে ও টেকসই বস্ত্রের বৈশ্বিক বাজারে প্রতিযোগিতামূলক অবস্থান শক্তিশালী করবে।

আর্থিক প্রতিবেদন অনুসারে সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে এনভয় টেক্সটাইলের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৮ টাকা ৪০ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ৫৮ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৮ টাকা ৩২ পয়সায়।

সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে এনভয় টেক্সটাইলসের ইপিএস হয়েছে ৩ টাকা ৫৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৯৫ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৫১ টাকা ৯৩ পয়সায়।

সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে এনভয় টেক্সটাইলসের ইপিএস হয়েছে ১ টাকা ৯৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৯৯ পয়সা। ৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩৮ টাকা ৫৭ পয়সায়।

সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে এনভয় টেক্সটাইলসের ইপিএস হয়েছে ২ টাকা ৯৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৫৬ পয়সা। ৩০ জুন ২০২২ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩৮ টাকা ২১ পয়সায়।

এনভয় টেক্সটাইলসের সার্ভিল্যান্স এনটিটি রেটিং দীর্ঘমেয়াদে ‘ডাবল এ ওয়ান’ ও স্বল্পমেয়াদে ‘এসটি ওয়ান’। ৩০ জুন সমাপ্ত ২০২৪ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩০ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত অনিরীক্ষিত প্রতিবেদন ও ব্যাংক দায় পরিস্থিতি এবং রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য পরিমাণগত ও গুণগত তথ্যের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি)।

২০১২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এনভয় টেক্সটাইলসের অনুমোদিত মূলধন ৪৭৫ কোটি ও পরিশোধিত মূলধন ১৬৭ কোটি ৭৩ লাখ ৫০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৪০৪ কোটি ২১ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১৬ কোটি ৭৭ লাখ ৩৪ হাজার ৭৬৭। এর ৬৫ দশমিক ১৮ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৪ দশমিক ৯৫, বিদেশী বিনিয়োগকারীদের কাছে দশমিক শূন্য ৭ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৯ দশমিক ৮০ শতাংশ শেয়ার রয়েছে।

আরও