বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় চাঁপাইনবাবগঞ্জের প্রান্তিক পর্যায়ের গ্রাহকদের মাঝে প্রকাশ্যে ঋণ বিতরণ করা হয়েছে। ব্যাংক এশিয়ার নেতৃত্বে সম্প্রতি স্থানীয় টাউন ক্লাবে এক অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক রূপ রতন পাইন এবং ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের পরিচালক মো. ইকবাল মহসীন। অনুষ্ঠানে ব্যাংক এশিয়ার এমডি (চলতি দায়িত্ব) এএনএম মাহফুজের সভাপতিত্বে ২২১ জন গ্রাহকের মাঝে মোট ২ কোটি ৭৫ লাখ টাকার ঋণ বিতরণ করা হয়। এর মধ্যে ব্যাংক এশিয়ার ১১৬ জন গ্রাহকের মাঝে ৬৯ লাখ টাকা দেয়া হয়।