টিকিটের দাম কমায় রায়ানএয়ারের মুনাফায় পতন

মার্চে শেষ হওয়া অর্থবছরে আয়ারল্যান্ডভিত্তিক রায়ানএয়ারের মুনাফা কমেছে ১৬ শতাংশ।

মার্চে শেষ হওয়া অর্থবছরে আয়ারল্যান্ডভিত্তিক রায়ানএয়ারের মুনাফা কমেছে ১৬ শতাংশ। টিকিটের দাম কমানোয় মুনাফার এ পতন বলে জানিয়েছে ইউরোপের সর্ববৃহৎ বাজেট এয়ারলাইনসটি। এ সময় সংস্থার কর-পরবর্তী মুনাফা দাঁড়িয়েছে ১৬১ কোটি ইউরো বা প্রায় ১৮০ কোটি ডলার, যা আগের অর্থবছরে ছিল ১৯২ বিলিয়ন ইউরো। তবে আয় ৪ শতাংশ বেড়ে হয়েছে ১ হাজার ৩৯৫ কোটি ইউরো। ২০২৫ অর্থবছরে রায়ানএয়ার ২০ কোটির বেশি যাত্রী পরিবহন করেছে, যা আগের বছরের তুলনায় ৯ শতাংশ বেশি। তবে যাত্রী বাড়লেও গড় ভাড়া ৭ শতাংশ কমেছে। খবর আনাদোলু

আরও