দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন লিমিটেড (এইচএসবিসি) বাংলাদেশের উদ্যোগে ‘এইচএসবিসি ইনসাইটস: নেভিগেটিং গ্লোবাল ট্রেড ডাইনামিকস অ্যান্ড অপরচুনিটিজ’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে দেশের পরিবর্তনশীল প্রেক্ষাপটে বৈশ্বিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরা হয়। আলোচনায় অংশ নেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এসএম মনিরুজ্জামান, বিজিএমইএর সভাপতি ও রাইজিং গ্রুপের এমডি মাহমুদ হাসান খান, এইচএসবিসির এমডি ও এশিয়া রিজিওনাল হেড অব গ্লোবাল ট্রেড সলিউশনস আদিত্য গহলাট, এইচএসবিসি বাংলাদেশের সিইও মো. মাহবুব উর রহমান এবং এইচএসবিসি গ্লোবাল রিসার্চের অ্যাসোসিয়েট ডিরেক্টর অব ইকোনমিকস ইনেস ওয়াই কে লাম। বক্তারা পরিবর্তনশীল বাণিজ্যিক পরিবেশ, আঞ্চলিক সামষ্টিক অর্থনৈতিক প্রেক্ষাপট ও বাংলাদেশের রফতানি খাতের প্রতিযোগিতামূলক বিষয়ে মতামত দেন। —বিজ্ঞপ্তি