১৬০% নগদ লভ্যাংশ ঘোষণা

পদ্মা অয়েলের নিট মুনাফা বেড়েছে প্রায় ৩৮ শতাংশ

রাষ্ট্রায়ত্ত তেল বিপণন প্রতিষ্ঠান পদ্মা অয়েল কোম্পানি পিএলসির সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে নিট মুনাফা বেড়েছে ৩৭ দশমিক ৭৬ শতাংশ।

রাষ্ট্রায়ত্ত তেল বিপণন প্রতিষ্ঠান পদ্মা অয়েল কোম্পানি পিএলসির সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে নিট মুনাফা বেড়েছে ৩৭ দশমিক ৭৬ শতাংশ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ১৬০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে গতকাল এ তথ্য জানা গেছে।

তথ্যানুসারে সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে পদ্মা অয়েলের কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৫৬২ কোটি ৮৭ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ৪০৮ কোটি ৫৯ লাখ টাকা। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৭ টাকা ৩০ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪১ টাকা ৫৯ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএনভিপিএস) দাঁড়িয়েছে ২৭৪ টাকা ৮৬ পয়সায়।

এদিকে ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী বছরের ৩ জানুয়ারি বেলা ১১টায় বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে কোম্পানিটির পর্ষদ। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৭ নভেম্বর।

আর্থিক প্রতিবেদন অনুসারে চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) পদ্মা অয়েলের ইপিএস হয়েছে ১৬ টাকা ৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১২ টাকা ৬৭ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২৯০ টাকা ৮৯ পয়সায়।

সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১৪০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে পদ্মা অয়েলের ইপিএস হয়েছে ৪১ টাকা ৫৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩৫ টাকা ৫৮ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২০৩ টাকা ৪৬ পয়সায়।

সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১৩৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে পদ্মা অয়েলের ইপিএস হয়েছে ৩৫ টাকা ৫৮ পয়সা, আগের হিসাব বছরে ছিল ২৪ টাকা ৪৭ পয়সা। ৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২০৩ টাকা ৪৬ পয়সায়।

সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১২৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি।

আলোচ্য হিসাব বছরে পদ্মা অয়েলের ইপিএস হয়েছে ২৪ টাকা ৪৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২৩ টাকা ২৭ পয়সা। ৩০ জুন ২০২২ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৮০ টাকা ৩৮ পয়সায়।

সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ১২৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে পদ্মা অয়েল। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ২৩ টাকা ২৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২৭ টাকা ৭৯ পয়সা। ৩০ জুন ২০২১ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৬৮ টাকা ৪১ পয়সায়।

১৯৭৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত পদ্মা অয়েলের অনুমোদিত মূলধন ১০০ কোটি ও পরিশোধিত মূলধন ৯৮ কোটি ২৩ লাখ ৩০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ২ হাজার ১৭৬ কোটি ৪২ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৯ কোটি ৮২ লাখ ৩২ হাজার ৭৫০। এর ২ দশমিক শূন্য ৬ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া সরকারের কাছে ৫০ দশমিক ৩৫, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ৩০ দশমিক ৮১, বিদেশী বিনিয়োগকারী দশমিক শূন্য ৬ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ১৬ দশমিক ৭২ শতাংশ শেয়ার রয়েছে।

আরও