ব্লক মার্কেটে ১২১ কোটি টাকার বেশি লেনদেন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ১২০ কোটি ৮১ লাখ ২০ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ১২০ কোটি ৮১ লাখ ২০ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শীর্ষ ১০ কোম্পানি ও বন্ডের লেনদেনের পরিমাণ ছিল ৯৪ কোটি ৭০ লাখ ৩০ হাজার টাকা। ডিএসইর সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যানুসারে, আলোচ্য সপ্তাহে ডিএসইর ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হওয়া কোম্পানিগুলো হচ্ছে ফাইন ফুডস, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, গ্রামীণফোন, জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস, প্যারামাউন্ট টেক্সটাইল, বেক্সিমকো গ্রীন সুকুক আল ইসতিসনা, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ও সামিট অ্যালায়েন্স পোর্ট।

ডিএসইর ব্লক মার্কেটে গত সপ্তাহে সবচেয়ে বেশি ফাইন ফুডসের ৩০ কোটি ৩৬ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৪২৬ টাকা ৬০ পয়সায়। ব্লক মার্কেটে দ্বিতীয় সর্বোচ্চ ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ১০ কোটি ৫১ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর ৯৭ টাকা ৪০ পয়সায় দাঁড়িয়েছে। তৃতীয় সর্বোচ্চ গ্রামীণফোনের ৯ কোটি ২৯ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর ২৫৫ টাকা ৩০ পয়সায় দাঁড়িয়েছে। চতুর্থ সর্বোচ্চ জিকিউ বলপেনের ৯ কোটি ১২ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৪৮৪ টাকা ৭০ পয়সায়।

গত সপ্তাহে ব্লক মার্কেটে সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ৮ কোটি ১৬ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৮২ টাকা ৩০ পয়সায়। এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলসের ৭ কোটি ৪৭ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ২০৩ টাকা ১০ পয়সায়। প্যারামাউন্ট টেক্সটাইলের ৬ কোটি ৯৪ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৪৯ টাকা ৫০ পয়সায়।

এছাড়া গত সপ্তাহে ব্লক মার্কেটে বেক্সিমকো গ্রীন সুকুক আল ইসতিসনার ৫ কোটি ৭৭ লাখ ৯০ হাজার টাকার ইউনিট লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে বন্ডটির দর দাঁড়িয়েছে ৫৭ টাকা ৫০ পয়সায়। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ৩ কোটি ৭৮ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর ১৩ টাকা ৫০ পয়সায় দাঁড়িয়েছে। গত সপ্তাহে ব্লক মার্কেটে সামিট অ্যালায়েন্স পোর্টের ৩ কোটি ২৫ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৪২ টাকা ৪০ পয়সায়।

গত সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স সূচক আগের সপ্তাহের তুলনায় ৩৯ দশমিক ৫৬ পয়েন্ট কমে ৪ হাজার ৯৫৯ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহে যা ছিল ৪ হাজার ৯৯৯ পয়েন্ট। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ সপ্তাহের ব্যবধানে ২ দশমিক ২২ পয়েন্ট কমে ১ হাজার ৯১৩ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহ শেষে যা ছিল ১ হাজার ৯১৫ পয়েন্ট। ডিএসইর শরিয়াহ সূচক ডিএসইএস গত সপ্তাহে ১৪ দশমিক ৮৭ পয়েন্ট কমেছে, এর আগের সপ্তাহ শেষে যা ছিল ১ হাজার ৬ পয়েন্ট।

ডিএসইতে গত সপ্তাহে মোট ৩৮৬টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯৩টির, কমেছে ২৬৮টির ও দর অপরিবর্তিত ছিল ২৫টির। আর লেনদেন হয়নি ২৭টির। ডিএসইতে গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে দৈনিক গড়ে ৩৮০ কোটি ১২ লাখ ১০ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, আগের সপ্তাহে যা ছিল ৪৭৪ কোটি ৫৪ লাখ ৫০ হাজার টাকা। সে হিসাবে এক সপ্তাহের ব্যবধানে এক্সচেঞ্জটির দৈনিক গড় লেনদেন কমেছে ১৯ দশমিক ৯০ শতাংশ।

আরও