ষষ্ঠ এজিএম

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ৪.৫০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

এ সময় ২০২৫ সালের জন্য ব্যাংকের শেয়ারহোল্ডারদের ৪ দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়।

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসির ষষ্ঠ বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে সোমবার রাজধানীর একটি হোটেলে এ সভার আয়োজন করা হয়। এ সময় ২০২৫ সালের জন্য ব্যাংকের শেয়ারহোল্ডারদের ৪ দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়। বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

সভায় পর্ষদের ভাইস চেয়ারম্যান প্রকৌশলী গোলাম মোহাম্মদ আলমগীরসহ অন্যান্য পরিচালক ও উদ্যোক্তা শেয়ারহোল্ডাররা উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কেএম আওলাদ হোসেন এবং অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও নাসিম সিকান্দারসহ উপব্যবস্থাপনা পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এজিএমে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্যাংকের আর্থিক বিবরণী, নিরীক্ষিত স্থিতিপত্র এবং লাভ-লোকসান হিসাব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পরে সংশ্লিষ্ট বছরের জন্য ৪ দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়।

আরও