ব্যাংক এশিয়া বন্ডের ১০ শতাংশ মুনাফা ঘোষণা

ব্যাংক এশিয়া ফার্স্ট পারপেচুয়াল বন্ডের ট্রাস্টি চলতি বছরের ২৮ ডিসেম্বর থেকে আগামী বছরের ২৭ জুন অর্ধবার্ষিক সময়ে ইউনিটহোল্ডারদের জন্য ১০ শতাংশ হারে মুনাফা ঘোষণা করেছে।

ব্যাংক এশিয়া ফার্স্ট পারপেচুয়াল বন্ডের ট্রাস্টি চলতি বছরের ২৮ ডিসেম্বর থেকে আগামী বছরের ২৭ জুন অর্ধবার্ষিক সময়ে ইউনিটহোল্ডারদের জন্য ১০ শতাংশ হারে মুনাফা ঘোষণা করেছে। ব্যাংকটির এক মূল্যসংবেদনশীল তথ্যের মাধ্যমে বিষয়টি জানা গেছে।

এর আগে বন্ডটির ট্রাস্টি চলতি বছরের ২৮ জুন থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত অর্ধবার্ষিক সময়ে ইউনিটহোল্ডারদের জন্য একই হারে কুপন রেট ঘোষণা করেছে। তার আগে বন্ডটির ট্রাস্টি গত বছরের ২৬ ডিসেম্বর থেকে চলতি বছরের ২৭ জুন পর্যন্ত সময়ের জন্য ১০ শতাংশ হারে অর্ধবার্ষিক কুপন রেট ঘোষণা করে।

গত বছরের ২৮ জুন থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত অর্ধবার্ষিক সময়ের জন্য ইউনিটহোল্ডারদের ১০ শতাংশ হারে মুনাফা দিয়েছে বন্ডটির ট্রাস্টি। বন্ডটির ট্রাস্টি ২০২৩ সালের ২৬ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ২৭ জুন পর্যন্ত সময়ের জন্য ১০ শতাংশ হারে অর্ধবার্ষিক কুপন রেট ঘোষণা করে।

ব্যাংক এশিয়া ফার্স্ট পারপেচুয়াল বন্ডের সার্ভিল্যান্স রেটিং দীর্ঘমেয়াদে ‘‌এএ মাইনাস’। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য পরিমাণগত ও গুণগত তথ্যের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)।

২০২৪ সালের ১ জানুয়ারি ডিএসইতে ‘এন’ ক্যাটাগরিতে ব্যাংক এশিয়া ফার্স্ট পারপেচুয়াল বন্ডের লেনদেন শুরু হয়। বন্ডটির পরিশোধিত মূলধন ৩৪ কোটি ২ লাখ ৫০ হাজার টাকা। এর প্রতি ইউনিটের অভিহিত মূল্য ৫ হাজার টাকা। মোট ইউনিটের সংখ্যা ৬৮ হাজার ৫০।

আরও