করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির অংশ হিসেবে ইবিএলের এ উদ্যোগ শিশুদের জন্য অন্তর্ভুক্তিমূলক এবং স্বনির্ভর শিক্ষার সুযোগ বৃদ্ধি করবে। এ উপলক্ষে সম্প্রতি ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ইবিএল হেড অব কমিউনিকেশনস অ্যান্ড এক্সটার্নাল অ্যাফেয়ার্স জিয়াউল করিম ফুটস্টেপস বাংলাদেশের সহপ্রতিষ্ঠাতা ও ভাইস প্রেসিডেন্ট ব্যারিস্টার মোহাম্মদ তাকী ইয়াসিরের কাছে একটি চেক হস্তান্তর করেন।
জানা যায়, ‘প্রজেক্ট বৃত্ত’র মাধ্যমে ফুটস্টেপস বাংলাদেশ বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য পরিচালিত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিদ্যমান অবকাঠামোগত ঘাটতি পূরণের উদ্যোগ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের অনেকেরই এমন লাইব্রেরির অভাব রয়েছে, যা শিশুদের বুদ্ধিবৃত্তিক, সংবেদনশীল এবং বিকাশগত প্রয়োজন মেটাতে সক্ষম।
এ উদ্যোগের মাধ্যমে লাইব্রেরিগুলোয় থাকবে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের উপযোগী শিক্ষাসামগ্রী, সংবেদনশীলতা-বান্ধব আসবাব, সহজে ব্যবহারযোগ্য সেলফ এবং সৃজনশীল কার্যক্রমের জন্য নির্ধারিত স্থান, যা শিশুদের বুদ্ধিবৃত্তিক ও মানসিক বিকাশে সহায়ক হবে। পেশাদার স্থপতিদের সহযোগিতায় লাইব্রেরিগুলো এমনভাবে ডিজাইন করা হবে, যা শিশুদের জন্য হবে আনন্দদায়ক, নিরাপদ এবং অনুপ্রেরণাদায়ক শেখার পরিবেশ সমৃদ্ধ।
অনুষ্ঠানে ব্যাংকের হেড অব কমিউনিকেশনস অ্যান্ড এক্সটার্নাল অ্যাফেয়ার্স জিয়াউল করিম বলেন, ‘এ উদ্যোগ সহায়তা বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ক্ষমতায়ন এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে ইস্টার্ন ব্যাংকের অঙ্গীকারের প্রতিফলন।’
এ সময় ফুটস্টেপস বাংলাদেশের সহপ্রতিষ্ঠাতা ও ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ তাকী ইয়াসির তাদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষার পরিবেশ গড়ে তোলার মিশনে সহযোগিতা করার জন্য ইবিএলকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফুটস্টেপস বাংলাদেশের হেড অব প্রোগ্রামস ইব্রাহিম দাউদ আবির এবং প্রোগ্রাম ডেভেলপমেন্ট অ্যান্ড গ্রোথ অফিসার সাদিয়া তানজিম তানিয়া। অন্যদিকে ইস্টার্ন ব্যাংকের পক্ষে ছিলেন হেড অব অ্যাডমিনিস্ট্রেশন মেজর (অব.) মো. আব্দুস সালাম, কোম্পানি সচিব মো. আব্দুল্লাহ আল মামুন ও হেড অব বিজনেস ইনফরমেশন সিস্টেমস মো. মাসকুর রেজা।