ষষ্ঠ বাংলাদেশ সরকার বিনিয়োগ সুকুকের নিলাম অনুষ্ঠিত

রাজশাহী বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্পের বিপরীতে ষষ্ঠ বাংলাদেশ সরকার বিনিয়োগ সুকুক ইস্যুর নিলাম অনুষ্ঠিত হয়েছে।

রাজশাহী বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্পের বিপরীতে ষষ্ঠ বাংলাদেশ সরকার বিনিয়োগ সুকুক ইস্যুর নিলাম অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে গতকাল আয়োজিত এ নিলামে ২ হাজার কোটি টাকা অভিহিত মূল্যের সাত বছর মেয়াদি ইজারা সুকুক (বার্ষিক ১০ দশমিক ৫০ শতাংশ হারে ভাড়া) ইস্যুর বিপরীতে শরিয়াহভিত্তিক ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান, কনভেনশনাল ব্যাংকের ইসলামিক ব্রাঞ্চ বা উইন্ডোজ, ব্যক্তি, প্রভিডেন্ট ফান্ড প্রভৃতি বিনিয়োগকারী মোট ৮ হাজার ৩৪৭ দশমিক ৬০৯ কোটি টাকার বিড দাখিল করেছে। নিলামে ঘোষিত পরিমাণ অপেক্ষা দাখিলকৃত বিডের পরিমাণ প্রায় ৪ দশমিক ১৭ গুণ বেশি হওয়ায় নির্ধারিত আনুপাতিক হারে বিনিয়োগকারীদের অনুকূলে সুকুক বরাদ্দ দেয়া হয়।

উল্লেখ্য, ষষ্ঠ সুকুকে ব্যক্তি ও প্রভিডেন্ট ফান্ড পর্যায়ের বিনিয়োগকারীদের কাছ থেকে ব্যাপক সাড়া মিলেছে, যেখানে ইস্যুকৃত সুকুকের (২ হাজার কোটি টাকা) ১৭ দশমিক ৫০ শতাংশ বা প্রায় ৩৫০ কোটি টাকার ১৩৯টি আবেদন গৃহীত হয়েছে। —বিজ্ঞপ্তি

আরও