জেপি মরগান চেজ অ্যান্ড কোংয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেমি ডাইমন তার প্রায় ৩ কোটি ১৫ লাখ ডলার মূল্যের শেয়ার বিক্রি করেছেন বলে একটি নিয়ন্ত্রক নথিতে জানানো হয়েছে। ২০০৫ সালে সিইও হওয়ার পর এটি ছিল তার দ্বিতীয়বার শেয়ার বিক্রি। তিনি মোট ১ লাখ ৩৩ হাজার ৬৩৯টি শেয়ার বিক্রি করেছেন। বর্তমানে ৬৯ বছর বয়সী ডাইমন নেতৃত্ব হস্তান্তরের প্রস্তুতি নিচ্ছেন এবং এটিকে তার প্রধান দায়িত্ব বলেও উল্লেখ করেছেন। এদিকে কোম্পানি প্রথম প্রান্তিকে প্রত্যাশিত মুনাফার চেয়ে বেশি আয় করেছে এবং ২০২৪ সালে ডাইমনের পারিশ্রমিক বেড়ে হয়েছে ৩ কোটি ৯০ লাখ ডলার। খবর রয়টার্স