পরবর্তী তিন বছরের জন্য তার এ নিয়োগ অনুমোদিত হয়েছে। আজ থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। সোনার বাংলা ইন্স্যুরেন্সে যোগদানের আগে মো. সামসুল হুদা দেশের খ্যাতনামা নন-লাইফ বীমা প্রতিষ্ঠান গ্লোবাল, পিপলস ও নিটল ইন্স্যুরেন্সে কর্মরত ছিলেন। নন-লাইফ বীমা খাতে তার মোট ৩৭ বছরের চাকরির অভিজ্ঞতা রয়েছে।
সামসুল হুদা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ছতুরা শরীফ গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে স্নাতক সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। এছাড়া বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমি থেকে বীমা বিষয়ে ডিপ্লোমা সম্পন্ন করেছেন। —বিজ্ঞপ্তি