চলতি বছরের প্রথম দুই মাসে (জানুয়ারি-ফেব্রুয়ারি) রাশিয়ায় বাজেট ঘাটতি পৌঁছেছে ২ লাখ ৭০ হাজার কোটি রাশিয়ান রুবল বা ৩ হাজার ১৪৫ কোটি ডলারে। গত মঙ্গলবার দেশটির অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর আনাদোলু।
প্রতিবেদন অনুসারে, এ সময় ২০২৪ সালের জানুয়ারি-ফেব্রুয়ারির তুলনায় রাশিয়ায় বাজেট ঘাটতি বেড়েছে ১৪৫ শতাংশ। একই সময়ে দেশটির রাজস্ব ৬ দশমিক ৩ শতাংশ বেড়ে ৬ হাজার ১৯০ কোটি ডলার হয়েছে। অন্যদিকে ব্যয় ৩০ দশমিক ৫ শতাংশ হয়েছে ৯ হাজার ৩৪০ কোটি ডলার।
রুশ অর্থ মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, এ সময় জ্বালানি তেল-বহির্ভূত খাত ও প্রাকৃতিক গ্যাস থেকে আয় হয়েছে ৪ হাজার ৪৪০ কোটি ডলার, জ্বালানি খাত থেকে আয় হয়েছে ১ হাজার ৭৫০ কোটি ডলার।
জানুয়ারি-ফেব্রুয়ারিতে দেশটির জিডিপির তুলনায় বাজেট ঘাটতির হার ছিল ১ দশমিক ৭ শতাংশ।