দেশের পুঁজিবাজারে গত সপ্তাহে টেলিযোগাযোগ খাতের তালিকাভুক্ত কোম্পানি রবি আজিয়াটা লিমিটেডের শেয়ারদর কমেছে ৭ দশমিক ৪৭ শতাংশ। এতে শেয়ারটি সাপ্তাহিক দরপতনের শীর্ষ তালিকায় উঠে এসেছে। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ২৬ টাকা থেকে ২৮ টাকা ১০ পয়সার মধ্যে ওঠানামা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সর্বশেষ সমাপ্ত ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে রবি আজিয়াটার পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির আয় হয়েছে ৯ হাজার ৯৫০ কোটি টাকা, আগের হিসাব বছরে যা ছিল ৯ হাজার ৯৪২ কোটি টাকা। এ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৩৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৬১ পয়সা।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে রবির ইপিএস ৬১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩৫ পয়সা। সে হিসাবে কোম্পানিটির ইপিএস বেড়েছে ৭৪ দশমিক ২৯ শতাংশ।