হাগিং ফেস কিনছে এনভিডিয়া, খরচ ১২৯০ কোটি ডলার

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও মেশিন লার্নিংয়ের জনপ্রিয় প্লাটফর্ম হাগিং ফেসকে কিনছে চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া। এ অধিগ্রহণে কোম্পানিটি খরচ করবে প্রায় ১ হাজার ২৯০ কোটি ডলার।

চুক্তিটি বাস্তবায়ন হলে এটি হবে এনভিডিয়ার ইতিহাসে অন্যতম বড় অধিগ্রহণ। চুক্তির মাধ্যমে ওপেন সোর্স ল্যাঙ্গুয়েজ মডেল ও ডেটাসেটের প্লাটফর্ম হাগিং ফেসের নিয়ন্ত্রণ পাবে জেনসেন হুয়াংয়ের নেতৃত্বাধীন প্রতিষ্ঠানটি।

উল্লেখ্য, হাগিং ফেসের বার্ষিক আয় মাত্র ১৫ কোটি ডলার। সে তুলনায় অধিগ্রহণ মূল্য অনেক বেশি। ২০২৩ সালে সেলসফোর্স ও গুগলের মতো প্রতিষ্ঠানের সঙ্গে এনভিডিয়াও হাগিং ফেসের ২৩ কোটি ৫০ লাখ ডলারের একটি তহবিল সংগ্রহে অংশ নেয়। তখন প্রতিষ্ঠানটির মূল্য নির্ধারণ করা হয় ৪৫ কোটি ডলার।

খবর দি ইনফরমেশন

আরও