মাস্টারকার্ডে ইউএস-বাংলার টিকিটে ১০-১৫% পর্যন্ত ছাড়

অভ্যন্তরীণ ফ্লাইটে ছাড় পেতে ‘ইউএসবিএ১৫’ এবং আন্তর্জাতিক ফ্লাইটে ‘ইউএসবিএআইএন১০’ প্রোমো কোড ব্যবহার করতে হবে।

ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড কার্ডহোল্ডারদের জন্য অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ফ্লাইটের টিকিটে ছাড় ও ভ্রমণ পুরস্কার নিয়ে ‘স্পেন্ড অ্যান্ড উইন’ শীর্ষক ক্যাম্পেইন চালু করেছে মাস্টারকার্ড ও ইউএস-বাংলা এয়ারলাইনস। এ উপলক্ষে গতকাল এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটি একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ক্যাম্পেইনের আওতায় ১-৩১ অক্টোবর পর্যন্ত মাস্টারকার্ড কার্ডহোল্ডাররা নির্ধারিত প্রোমো কোড ব্যবহার করে ইউএস-বাংলার অভ্যন্তরীণ ফ্লাইটে ১৫ শতাংশ এবং আন্তর্জাতিক ফ্লাইটে ১০ শতাংশ ছাড় পাবেন। অভ্যন্তরীণ ফ্লাইটে ছাড় পেতে ‘ইউএসবিএ১৫’ এবং আন্তর্জাতিক ফ্লাইটে ‘ইউএসবিএআইএন১০’ প্রোমো কোড ব্যবহার করতে হবে।

এছাড়া ক্যাম্পেইন চলাকালে সর্বোচ্চ লেনদেনকারী পাঁচজন মাস্টারকার্ড কার্ডহোল্ডার পাবেন ভ্রমণ পুরস্কার। এর মধ্যে গ্র্যান্ড প্রাইজ হিসেবে রয়েছে মালয়েশিয়ায় কাপল ট্রিপ। অন্য বিজয়ীরা কক্সবাজার, সিলেট ও চট্টগ্রামে কাপল রিটার্ন এয়ার টিকিট পাবেন।

এমওইউ স্বাক্ষর ও ক্যাম্পেইন উদ্বোধনী অনুষ্ঠানে মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জাকিয়া সুলতানা, ইউএস-বাংলা এয়ারলাইনসের হেড অব মার্কেটিং অ্যান্ড সেলস মো. শফিকুল ইসলাম, মাস্টারকার্ডের লিড, মার্চেন্ট অ্যান্ড কমার্স মো. জুবায়ের হোসেনসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও