প্রিমিয়ার ব্যাংক

১৬৭৮ কোটি টাকার আমানত সংগ্রহ ৩৮ কর্মদিবসে

দ্য প্রিমিয়ার ব্যাংক পিএলসি তার ‘ডিপোজিট অ্যান্ড রিকভারি ক্যাম্পেইন ২০২৬’-এর আওতায় ১ এপ্রিল থেকে ৩১ মে পর্যন্ত ৩৮ কর্মদিবসে ১ হাজার ৬৭৮ কোটি ৪৮ লাখ টাকার নতুন আমানত সংগ্রহ করেছে।

এর মধ্যে রিটেইল ডিপোজিটের পরিমাণ ১ হাজার ৮৭ কোটি ৫৮ লাখ টাকা, করপোরেট ডিপোজিট ৪৮৬ কোটি ৪৬ লাখ টাকা এবং এসএমই ডিপোজিট ১০৪ কোটি ৪৪ লাখ টাকা। এছাড়া চলতি বছরের জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত প্রতিষ্ঠানটি খেলাপি ঋণের বিপরীতে প্রায় ৬৬৫ কোটি টাকার ক্যাশ রিকভারি সফলভাবে সম্পন্ন করেছে। প্রিমিয়ার ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

আমানত সংগ্রহে সফলতা প্রসঙ্গে ব্যাংকটির চেয়ারম্যান ডা. আরিফুর রহমান বলেন, ‘এ অর্জন আমাদের গ্রাহকদের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন। দায়িত্বশীল ব্যাংকিং, গ্রাহককেন্দ্রিক সেবা এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে প্রিমিয়ার ব্যাংক দেশের আর্থিক খাতকে আরো শক্তিশালী করবে।’

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মনজুর মফিজ বলেন, ‘মাত্র ৩৮ দিনে এমন অসাধারণ সাফল্য আমাদের পরিকল্পনা, বাস্তবায়ন ও টিমওয়ার্কের ফল। আমরা আরো উন্নত ডিজিটাল সেবা দিয়ে প্রবৃদ্ধি অব্যাহত রাখব এবং গ্রাহক সন্তুষ্টি নিশ্চিত করব।’

প্রিমিয়ার ব্যাংক কর্তৃপক্ষ বলছে, গ্রাহকদের আস্থা এবং আধুনিক ব্যাংকিং সেবার সমন্বয়ে ভবিষ্যতেও প্রবৃদ্ধির এ ধারা অব্যাহত রাখতে ব্যাংকের সব পর্যায়ের কর্মীরা সম্মিলিতভাবে কাজ করে যাবে।

আরও