ফিউচার মার্কেটে মালয়েশীয় পাম অয়েলের দাম গতকাল কমেছে। ডালিয়ান কমোডিটি এক্সচেঞ্জে (ডিসিই) অন্যান্য ভোজ্যতেলের কম দাম ও যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের আশঙ্কা পণ্যটির দাম কমার পেছনে ভূমিকা রেখেছে। খবর বিজনেস রেকর্ডার।
বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে মে মাসে সরবরাহ চুক্তিতে গতকাল পাম অয়েলের দাম কমেছে ১০৫ রিঙ্গিত বা ২ দশমিক ৩৪ শতাংশ। প্রতি টনের মূল্য পৌঁছেছে ৪ হাজার ৩৭৯ রিঙ্গিতে (৯৮০ ডলার ৭৪ সেন্টে)।
সেলাংগর ভিত্তিক ব্রোকারেজ প্রতিষ্ঠান পেলিনডুং বেস্টারির পরিচালক পরামালিংগম সুপ্রমানিয়াম বলেন, ‘বিশ্বের সবচেয়ে বড় সয়াবিন আমদানিকারক চীন মার্কিন শুল্কের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিতে প্রস্তুতি নিচ্ছে। এতে মার্কিন কৃষিপণ্যে প্রভাব পড়তে পারে। এমন পরিস্থিতিতে বৈশ্বিক ভোজ্যতেলের বাজারে অনিশ্চয়তা বাড়ছে।’
এদিকে ডিসিইতে সয়াবিন তেলের দাম কমেছে ১ দশমিক ১৫ শতাংশ। অন্যদিকে পাম অয়েলের দাম ২ দশমিক ৮ শতাংশ কমেছে।