অটোমোটিভ শিল্পের ভবিষ্যৎ নিয়ে বিডার সঙ্গে বৈঠক করেছে টয়োটা বাংলাদেশ

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর সঙ্গে বাংলাদেশে অটোমোটিভ শিল্পের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেছে টয়োটা বাংলাদেশ লিমিটেডের (টিবিএল) ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর সঙ্গে বাংলাদেশে অটোমোটিভ শিল্পের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেছে টয়োটা বাংলাদেশ লিমিটেডের (টিবিএল) ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। সম্প্রতি আয়োজিত এ বৈঠকে উভয় পক্ষই দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি, টেকসই মোটরগাড়ির ভবিষ্যৎ ও ব্যবসায়িক পরিবেশের উন্নতির ওপর জোর দিয়ে এ খাতের সামগ্রিক উন্নয়নের বিষয়ে মতবিনিময় করে। এ সময় টিবিএল কর্তৃপক্ষ উদ্ভাবন, দক্ষতা ও দায়িত্বশীল ব্যবসায়িক অনুশীলনের মাধ্যমে বাংলাদেশের বিকশিত গতিশীলতায় অবদান রাখার প্রতিশ্রুতি তুলে ধরে। —বিজ্ঞপ্তি

আরও