জাপানি শীর্ষ বীমা এজেন্ট অধিগ্রহণ বিনিয়োগ জায়ান্ট কেকেআরের

জাপানের শীর্ষস্থানীয় বীমা এজেন্সি হোকেন মিনাওশি হোম্পো গ্রুপ অধিগ্রহণ করেছে বিনিয়োগ খাতের মার্কিন জায়ান্ট কেকেআর।

জাপানের শীর্ষস্থানীয় বীমা এজেন্সি হোকেন মিনাওশি হোম্পো গ্রুপ অধিগ্রহণ করেছে বিনিয়োগ খাতের মার্কিন জায়ান্ট কেকেআর। কোম্পানিটি জানিয়েছে, হোকেন মিনাওশি অধিগ্রহণ সূচনামাত্র, জাপানি বীমা খাতে আরো চুক্তির লক্ষ্য রয়েছে তাদের। চুক্তির আর্থিক মূল্য প্রকাশ করা হয়নি। তবে ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে, এতে ৩ হাজার কোটি ইয়েন বা প্রায় ২০ কোটি ৪০ লাখ ডলার খরচ হয়েছে কেকেআরের। জাপানে বীমা এজেন্সিগুলো মূলত বিভিন্ন বীমা কোম্পানির হয়ে পলিসি বিক্রি করে। সাম্প্রতিক বছরগুলোয় বিভিন্ন ধরনের নিয়ন্ত্রক ও ব্যবস্থাপনাজনিত সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে এজেন্সিগুলো। খবর জাপান টুডে

আরও