বৈচিত্র্যময় রফতানিতে প্লাস্টিকের সম্ভাবনা গুরুত্বপূর্ণ —বাণিজ্য উপদেষ্টা

বৈচিত্রময় পণ্য রফতানির ক্ষেত্রে প্লাস্টিক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মত দিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

বৈচিত্রময় পণ্য রফতানির ক্ষেত্রে প্লাস্টিক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মত দিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, ‘পণ্য রফতানির সম্ভাবনাকে বৈচিত্র্যময় করার আমাদের যে আকাঙ্ক্ষা রয়েছে, প্লাস্টিক পণ্য সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’

গতকাল রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে (আইসিসিবি) চার দিনব্যাপী ‘১৭তম ইন্টারন্যাশনাল প্লাস্টিক, প্যাকেজিং এবং প্রিন্টিং ইন্ডাস্ট্রিয়াল ফেয়ার’ অনুষ্ঠান উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রফতনিকারক অ্যাসোসিয়েশন (বিপিজিএমইএ) এবং হংকংভিত্তিক প্রতিষ্ঠান ইওর্কর্স ট্রেড অ্যান্ড মার্কেটিং সার্ভিস যৌথভাবে এ মেলার আয়োজন করেছে। মেলায় আট শতাধিক স্টলে ১৮টি দেশ থেকে ৩৯০টিরও বেশি ব্র্যান্ড অংশগ্রহণ করছে। চীন, জার্মানি, ভারত, ইতালি, জাপান, ভিয়েতনাম, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, যুক্তরাজ্যসহ অন্যান্য দেশের কোম্পানিগুলো তাদের পণ্য ও প্রযুক্তি প্রদর্শন করবে এ মেলায়। প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে এ মেলা।

বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘আমি মনে করি, দুই ধরনের প্লাস্টিক আছে। ভালো ও খারাপ প্লাস্টিক। আমাদের ভালো প্লাস্টিকের প্রচারণা আর পরিবেশের জন্য যেসব খারাপ প্লাস্টিক আছে, সেগুলো থেকে অবশ্যই আমাদেরকে পরিত্রাণ পেতে হবে।’

তিনি বলেন, ‘২০২৬ সালের নভেম্বরে আমাদের দেশ এলডিসি থেকে গ্র্যাজুয়েট হতে যাচ্ছে। এর ফলে রফতানির ক্ষেত্রে আমরা যে প্রিফারেনশিয়াল অ্যাকসেস (অগ্রাধিকার সুবিধা) পাই তা থাকবে না। সরকারের পক্ষ থেকে কোনো ইনসেনটিভও (প্রণোদনা) দিতে পারব না।’

বাংলাদেশ প্লাস্টিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি কেএম ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন এক্সপোর্ট কম্পিটিটিভনেস ফর জবস প্রজেক্টের উপপ্রকল্প পরিচালক শেখ মো. আবদুর রহমান, ইয়র্কর্স ট্রেড অ্যান্ড মার্কেটিং সার্ভিস কোম্পানি লিমিটেডের আকাই লিন, সার্ক চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. জসিম উদ্দিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ প্লাস্টিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শামীম আহমেদ।

আরও