রাকাবের রাজশাহী বিভাগীয় সম্মেলন

শতকোটি টাকা মুনাফা অর্জনের লক্ষ্যমাত্রা নির্ধারণ

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) রাজশাহী বিভাগীয় বার্ষিক সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) রাজশাহী বিভাগীয় বার্ষিক সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে গত সোমবার এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে ২০২৪-২৫ অর্থবছরে শতকোটি টাকার মুনাফা অর্জনের লক্ষ্যমাত্রা নির্ধারণে কথা জানিয়েছে রাকাব কর্তৃপক্ষ।

রাজশাহী বিভাগের মহাব্যবস্থাপক মো. আতিকুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন রাকাব পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ, উপব্যবস্থাপনা পরিচালক মো. আ. রহিম এবং মহাব্যবস্থাপক মো. তাজ উদ্দীন আহম্মদ।

রাকাব সূত্রে জানা গেছে, ২০২৩-২৪ অর্থবছরে প্রথমবারের মতো ২ কোটি ৯৮ লাখ টাকা নিট মুনাফা হয়েছে। তাই চলতি অর্থবছরে ১০০ কোটি টাকা মুনাফা অর্জনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

আরও