পশ্চিম অস্ট্রেলিয়ায় শস্য উৎপাদন বাড়ার পূর্বাভাস

পশ্চিম অস্ট্রেলিয়া থেকে দেশটির সবচেয়ে বেশি শস্য রফতানি করা হয়।

পশ্চিম অস্ট্রেলিয়া থেকে দেশটির সবচেয়ে বেশি শস্য রফতানি করা হয়। চলতি মৌসুমে এ অঞ্চলে আগের তুলনায় তিন লাখ টন বেশি গম, ১১ লাখ টন বেশি যব ও ২ লাখ ২৫ হাজার টন বেশি ক্যানোলা (সরিষা) উৎপাদনের পূর্বাভাস দিয়েছে গ্রেইন ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া (জিআইডব্লিউএ)। সংস্থাটির নিয়মিত এক প্রতিবেদনের সেপ্টেম্বর সংস্করণে এমন পূর্বাভাস দেয়া হয়েছে। খবর হেলেনিক শিপিং নিউজ।

জিআইডব্লিউএর প্রতিবেদন অনুযায়ী, অনুকূল তাপমাত্রা ও নিয়মিত বৃষ্টির কারণে পশ্চিম অস্ট্রেলিয়ার শস্য মৌসুমের পরিস্থিতি আরো ভালো হয়েছে।

তবে আগামী কয়েক সপ্তাহে তুষারপাত ও অতিরিক্ত তাপ ফসলের ক্ষতি করতে পারে। এর প্রভাব সবচেয়ে বেশি পড়তে পারে দেরি করে বোনা ফসলে। তবে যদি এসব ঝুঁকি এড়িয়ে চলা যায়, তাহলে উৎপাদনের পূর্বাভাস আরো বাড়তে পারে।

পশ্চিম অস্ট্রেলিয়া বর্তমানে ১ হাজার ১৮০ লাখ টন গম, ৭ হাজার ১০০ লাখ টন যব ও ৩ হাজার ৩০০ লাখ টন ক্যানোলা উৎপাদনের পথে রয়েছে। অঞ্চলটির বিগত পাঁচ বছরের গড় উৎপাদন ছিল যথাক্রমে ১ হাজার ১২০ লাখ টন গম, ৫২০ লাখ টন যব ও ২৮০ লাখ টন ক্যানোলা।

আরও