চীনের অটোমোবাইল শিল্পে তীব্র মূল্য প্রতিযোগিতা চলছে। এ প্রতিযোগিতার কারণে গাড়ির দাম কমছে। এর প্রভাবে গাড়ি তৈরিতে ব্যবহৃত প্রাকৃতিক রাবারের চাহিদাও নিম্নমুখী হয়েছে, যার প্রভাব পড়েছে দামে। দরপতনের প্রভাব কিছুটা সীমিত করে তুলেছে কাঁচামালের ঘাটতি নিয়ে আশঙ্কা। খবর বিজনেস রেকর্ডার।
ওসাকা এক্সচেঞ্জে ফেব্রুয়ারিতে সরবরাহ চুক্তিতে প্রাকৃতিক রাবারের দাম সোমবার দশমিক ৩ ইয়েন বা দশমিক ১ শতাংশ কমেছে। প্রতি কেজির মূল্য নেমেছে ৩১৪ দশমিক ৮ ইয়েনে (২ ডলার ১৪ সেন্ট)। তবে এ সময় সাংহাই ফিউচার্স এক্সচেঞ্জে জানুয়ারিতে সরবরাহের জন্য প্রাকৃতিক রাবারের দাম বেড়েছে টনে ৩০ ইউয়ান বা দশমিক ১৯ শতাংশ। প্রতি টনের মূল্য পৌঁছেছে ১৫ হাজার ৮৬০ ইউয়ানে (২ হাজার ২১৭ ডলার ২৮ সেন্ট)।
এদিকে শীর্ষ রাবার উৎপাদনকারী দেশ থাইল্যান্ডের আবহাওয়া অধিদপ্তর সতর্ক করেছে, ১-৬ সেপ্টেম্বরের মধ্যে ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলের ঝুঁকি রয়েছে। এতে প্রাকৃতিক রাবার উৎপাদন প্রভাবিত হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।