ব্লক মার্কেটে ৬৫ কোটি টাকার বেশি লেনদেন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে গত সপ্তাহে ৬৫ কোটি ২৯ লাখ ১০ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে গত সপ্তাহে ৬৫ কোটি ২৯ লাখ ১০ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শীর্ষ ১০ কোম্পানি ও ফান্ডের লেনদেনের পরিমাণ ছিল ৫০ কোটি ১৫ লাখ ৬০ হাজার টাকা। ডিএসইর সাপ্তাহিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যানুসারে, আলোচ্য সপ্তাহে ডিএসইর ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হওয়া কোম্পানি ও ফান্ডগুলো হচ্ছে তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি, ফাইন ফুডস লিমিটেড, মিডল্যান্ড ব্যাংক পিএলসি, এনসিসি ব্যাংক পিএলসি, এসইএমএল লেকচার ইকুইটি ম্যানেজমেন্ট ফান্ড, গ্রামীণফোন লিমিটেড, রিলায়েন্স ওয়ান দ্য ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ড, রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রডাক্টস (আরডি ফুড) লিমিটেড, কেডিএস অ্যাকসেসরিজ লিমিটেড ও এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড।

ডিএসইর ব্লক মার্কেটে গত সপ্তাহে সবচেয়ে বেশি লাভেলো আইসক্রিমের ১৫ কোটি ৫৫ লাখ ১০ হাজার টাকার

শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৮৮ টাকা ৭০ পয়সায়। ব্লক মার্কেটে দ্বিতীয় সর্বোচ্চ ফাইন ফুডসের ১৪ কোটি ৯৯ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর ২২৭ টাকা ৬০ পয়সায় দাঁড়িয়েছে। তৃতীয় সর্বোচ্চ মিডল্যান্ড ব্যাংকের ৮ কোটি ৬ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ২৪ টাকা ৯০ পয়সায়। চতুর্থ সর্বোচ্চ এনসিসি ব্যাংকের ৩ কোটি ৩৬ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৯ টাকা ৯০ পয়সায়।

এছাড়া গত সপ্তাহে ব্লক মার্কেটে এসইএমএল লেকচার ইকুইটি ম্যানেজমেন্ট ফান্ডের ১ কোটি ৮৫ লাখ ৮০ হাজার টাকা, গ্রামীণফোনের ১ কোটি ৫৩ লাখ, রিলায়েন্স ওয়ানের ১ কোটি ২৮ লাখ ২০ হাজার, আরডি ফুডের ১ কোটি ১৮ লাখ ৯০ হাজার, কেডিএস অ্যাকসেসরিজের ১ কোটি ১৬ লাখ ৪০ হাজার ও এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ১ কোটি ১৫ লাখ ৫০ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

আরও