ইন্দোনেশিয়ায় কয়লা উত্তোলন নামতে পারে ৭৯ কোটি টনে

২০২৫ সালে ইন্দোনেশিয়ার কয়লা উত্তোলন কমে প্রায় ৭৯ কোটি টনে নেমে আসতে পারে।

২০২৫ সালে ইন্দোনেশিয়ার কয়লা উত্তোলন কমে প্রায় ৭৯ কোটি টনে নেমে আসতে পারে। আগের বছর দেশটিতে কয়লা উত্তোলন হয়েছিল প্রায় ৮৩ কোটি ৬০ লাখ টন। খবর রয়টার্স ও বিজনেস রেকর্ডার।

ইন্দোনেশিয়ার জ্বালানি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ট্রি উইনার্নো বলেন, ‘২০২৫ সালে দেশটির কয়লা উত্তোলনের লক্ষ্যমাত্রা প্রায় ৭৯ কোটি টন ধরা হয়েছে। এটি চলতি বছরের শুরুতে করা ৭৩ কোটি ৫০ লাখ টনের প্রাথমিক অনুমানের চেয়ে বেশি।’

ইন্দোনেশিয়ার জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী বাহলিল লাহাদালিয়া বলেন, ‘কয়লাসহ বিভিন্ন খনিজ পণ্যের বাজারদর খুব বেশি কমে যাওয়া ঠেকাতে সরকার খনিতে খনন কোটা কমাচ্ছে। খনি কোম্পানিগুলোর বার্ষিক উৎপাদন পরিকল্পনা (আরকেএবি) অনুযায়ী খনি উত্তোলনের সীমা কমানো হচ্ছে। এতে বাজারে সরবরাহ কিছুটা কমবে এবং পণ্যের দাম তুলনামূলক স্থিতিশীল থাকবে। দাম ভালো থাকলে ব্যবসায়ীরা বেশি মুনাফা করতে পারবেন। একই সঙ্গে খনিজ উত্তোলনের বিপরীতে সরকার যে ফি ও কর আদায় করে, সেখান থেকেও রাজস্ব আয় বাড়বে। এ উদ্যোগ খনন কার্যক্রমের পরিবেশগত প্রভাব নিয়ন্ত্রণেও সহায়ক হবে।’

বিশ্বের শীর্ষ তাপ কয়লা রফতানিকারক দেশ হওয়ায় ইন্দোনেশিয়ার এ সিদ্ধান্ত বৈশ্বিক কয়লা বাজারেও প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

আরও