চিটাগং স্টক এক্সচেঞ্জের (সিএসই) তালিকাভুক্ত কোম্পানিগুলোর পারফরম্যান্স পর্যালোচনার ভিত্তিতে এক্সচেঞ্জটির শরিয়াহ সূচক চূড়ান্ত করা হয়েছে। এতে নতুন করে তিনটি কোম্পানিকে যুক্ত এবং আগের পাঁচটি কোম্পানিকে বাদ দেয়া হয়েছে। সব মিলিয়ে ১২১টি কোম্পানিকে শরিয়াহ সূচকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আগামী ৩ জুন থেকে এটি কার্যকর হবে।
সিএসইর শরিয়াহ সূচকে যুক্ত হওয়া তিন কোম্পানি হলো মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসি ও সায়হাম কটন মিলস লিমিটেড।
অন্যদিকে সূচকটি থেকে বাদ যাওয়া কোম্পানিগুলো হলো বিডিকম অনলাইন লিমিটেড, জিবিবি পাওয়ার লিমিটেড, ওইমেক্স ইলেকট্রোড লিমিটেড, সাইহাম টেক্সটাইলস মিলস লিমিটেড ও উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি লিমিটেড।