ফোর্বসের তালিকা

বিশ্বসেরা ৫০০ ব্যাংকের তালিকায় বাংলাদেশের ব্র্যাক ব্যাংক

ফোর্বস জানিয়েছে, বাজার গবেষণাপ্রতিষ্ঠান স্ট্যাটাটিসটার সঙ্গে অংশীদারি ভিত্তিতে এ তালিকা তৈরি করেছে তারা। তালিকায় স্থান পাওয়া ৮৯টি দেশের ৫০০টি ব্যাংকের মধ্যে ৭৩তম অবস্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক।

প্রথমবারের মতো ‘ওয়ার্ল্ডস টপ পারফর্মিং ব্যাংকস ২০২৬’–এর তালিকা প্রকাশ করেছে মার্কিন সাময়িকী ফোর্বস। বিশ্বের ব্যাংকগুলোর আর্থিক সক্ষমতা ও কার্যক্রমের ভিত্তিতে তৈরি এ তালিকায় বাংলাদেশের একমাত্র ব্যাংক হিসেবে স্থান পেয়েছে ব্র্যাক ব্যাংক।

ফোর্বস জানিয়েছে, বাজার গবেষণাপ্রতিষ্ঠান স্ট্যাটাটিসটার সঙ্গে অংশীদারি ভিত্তিতে এ তালিকা তৈরি করেছে তারা। তালিকায় স্থান পাওয়া ৮৯টি দেশের ৫০০টি ব্যাংকের মধ্যে ৭৩তম অবস্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক।

এ তালিকা প্রস্তুতের ক্ষেত্রে এসঅ্যান্ডপি ক্যাপিটালের মতো শীর্ষস্থানীয় তথ্য সরবরাহকারীর তথ্য, গবেষণা ও ব্যাংকগুলোর নিজস্ব তথ্য ব্যবহার করা হয়েছে।

মূলত চার সূচক মুনাফা যোগ্যতা বা প্রফিটিবিলিটি, প্রবৃদ্ধি ও আয়ের গুণমান, মূলধন ও তহবিলের সক্ষমতা এবং সম্পদের গুণমান ও দক্ষতা- মূল্যায়নের ভিত্তিতে এ র‍্যাংঙ্কিং করা হয়েছে।

এর বাইরে সম্পদের আকার অনুযায়ী ব্যাংকগুলোকে ছয়টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। এর মধ্যে ৫০ হাজার কোটি ডলারের বেশি সম্পদ থাকা ব্যাংকগুলোকে টায়ার-১, ১০ হাজার থেকে ৫০ হাজার কোটি ডলার সম্পদের ব্যাংকগুলো টায়ার-২, ৫ হাজার থেকে ১০ হাজার কোটি ডলারের ব্যাংক টায়ার-৩, ২ হাজার থেকে ৫ হাজার কোটি ডলারের ব্যাংক টায়ার-৪, ১ হাজার থেকে ২ হাজার কোটি ডলারের ব্যাংক টায়ার-৫ এবং ৩০০ কোটি থেকে ১ হাজার কোটি ডলারের ব্যাংককে টায়ার-৬ এর শ্রেণীভুক্ত করা হয়েছে। এই ছয় শ্রেণীর মধ্যে ব্র্যাক ব্যাংক জায়গা পেয়েছে টায়ার–৫–এ।

আরও