ঢাকার পূর্বাচল ৩০০ ফিট ও জলসিঁড়ি আবাসিক এলাকাসংলগ্ন সড়কের উভয় দিকে রাজউকের অনুমোদনহীন বিলবোর্ড উচ্ছেদে চতুর্থ দিনের মতো বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। যৌথ অভিযানে রাজউকের অনুমোদনহীন মোট ২০টি অবৈধ বিলবোর্ড উচ্ছেদ করা হয়। ওই অভিযানে ডিএমপির ট্রাফিক গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার মো. তারেক জুবায়েরসহ গুলশান ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়া রাজউকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপনগর পরিকল্পনাবিদসহ রাজউকের একটি প্রতিনিধি টিম উপস্থিত ছিলেন। সড়কের সৌন্দর্য রক্ষায় অনুমোদনহীন বিলবোর্ড উচ্ছেদে এ যৌথ অভিযান কার্যক্রম ধারাবাহিকভাবে চলমান থাকবে।