চলতি বছরের আগস্টে তুরস্কের খুচরা খাতে বিক্রি গত বছরের একই সময়ের তুলনায় বেড়েছে ১২ দশমিক ২ শতাংশ। দেশটির পরিসংখ্যান সংস্থা তুর্কস্ট্যাট শুক্রবার এ তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়, এ সময় বাণিজ্য খাত ও পাইকারি পর্যায়ে বিক্রির পরিমাণ বেড়েছে যথাক্রমে ৬ দশমিক ৯ ও ৩ দশমিক ৪ শতাংশ। খাদ্য, পানীয় ও তামাকজাত পণ্যের বিক্রি বেড়েছে ৯ দশমিক ৬ শতাংশ, খাদ্যবহির্ভূত পণ্যে বৃদ্ধি ১৪ দশমিক ১ শতাংশ। এছাড়া জ্বালানি বিক্রি বেড়েছে ৯ শতাংশ। আগস্টে অনলাইন বিক্রি আগের বছরের একই সময়ের তুলনায় বেড়েছে ৪ দশমিক ৭ শতাংশ। সূত্র: আনাদোলু