জার্মানির গাড়ি রফতানি কমেছে ৪ শতাংশ

একই সময় জার্মানি প্রায় ২০ লাখ নতুন গাড়ি রফতানি করেছে। এসব গাড়ির রফতানি মূল্য ৮ দশমিক ৯ শতাংশ কমে হয়েছে ৭ হাজার ৩৫০ কোটি ইউরো।

চলতি বছরের প্রথম সাত মাসে (জানুয়ারি-জুলাই) জার্মানির নতুন যাত্রীবাহী গাড়ি রফতানি কমেছে ৪ শতাংশ। দেশটির ফেডারেল স্ট্যাটিস্টিক্যাল অফিস (ডেস্টাটিস) সম্প্রতি এ তথ্য জানায়।

একই সময় জার্মানি প্রায় ২০ লাখ নতুন গাড়ি রফতানি করেছে। এসব গাড়ির রফতানি মূল্য ৮ দশমিক ৯ শতাংশ কমে হয়েছে ৭ হাজার ৩৫০ কোটি ইউরো। জানুয়ারি-জুলাইয়ে দেশটির পেট্রল ও ডিজেল-চালিত গাড়ি রফতানি কমেছে ২ দশমিক ৯ শতাংশ।

বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) রফতানিও একই হারে কমে ৫ লাখ ৬০ হাজার ইউনিট হয়েছে। হাইব্রিড গাড়ি রফতানি কমেছে ৮ দশমিক ২ শতাংশ। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ইতালি ছিল জার্মান গাড়ির প্রধান বাজার। অন্যদিকে এ সাত মাসে জার্মানি প্রায় ১৩ লাখ নতুন গাড়ি আমদানি করেছে। চীন থেকে আমদানি বেড়েছে ১২০ দশমিক ৯ শতাংশ। খবর আনাদোলু

আরও