আট সপ্তাহের সর্বনিম্নের কাছাকাছি গমের দর

শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) ভবিষ্যৎ সরবরাহ চুক্তিতে গতকাল তুলনামূলক স্থিতিশীল ছিল গমের দাম। তবে এখনো খাদ্যশস্যটির দাম আট সপ্তাহের সর্বনিম্নের কাছাকাছি রয়েছে।

শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) ভবিষ্যৎ সরবরাহ চুক্তিতে গতকাল তুলনামূলক স্থিতিশীল ছিল গমের দাম। তবে এখনো খাদ্যশস্যটির দাম আট সপ্তাহের সর্বনিম্নের কাছাকাছি রয়েছে। খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, এর পেছনে মূল ভূমিকা রেখেছে যুক্তরাষ্ট্র থেকে চীনের গম ক্রয়ের চুক্তি বাতিল। এছাড়া আর্জেন্টিনা ও অস্ট্রেলিয়ায় গমের ফলন উল্লেখযোগ্য হারে বেড়েছে। খবর বিজনেস রেকর্ডার।

শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) গতকাল গমের দাম দশমিক ১ শতাংশ বেড়েছে। প্রতি বুশেলের (৬০ পাউন্ড) মূল্য দাঁড়িয়েছে ৫ ডলার ৬ সেন্টে। এর আগে বুধবার প্রতি বুশেল গমের দাম ৫ ডলার ৪ সেন্টে নেমে গিয়েছিল, যা ২৩ অক্টোবরের পর সর্বনিম্ন।

মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) তথ্যানুযায়ী, চীন যুক্তরাষ্ট্র থেকে ১ লাখ ৩২ হাজার টন সাদা গম ক্রয়ের চুক্তি বাতিল করেছে। বাতিলের সঠিক কারণ জানা যায়নি। তবে ব্যবসায়ীরা জানিয়েছেন, আর্জেন্টিনার গম তুলনামূলক কম দামে পাওয়া যাচ্ছে। চুক্তি বাতিলের এটি সম্ভাব্য কারণ হতে পারে।

বেন্ডিগো ব্যাংক এগ্রিবিজনেস ইনসাইটসের বিশ্লেষক রড বেকার বলেন, ‘‌আর্জেন্টিনা গমের রফতানি শুল্ক কমিয়েছে। তাই দামও প্রতিযোগিতামূলক।’

আরও