সাউথইস্ট ব্যাংকের নতুন এমডি ও সিইও খালিদ মাহমুদ খান

সাউথইস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে মো. খালিদ মাহমুদ খান গতকাল যোগ দিয়েছেন।

সাউথইস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে মো. খালিদ মাহমুদ খান গতকাল যোগ দিয়েছেন। এর আগে তিনি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসিতে (এমটিবি) অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) ও চিফ বিজনেস অফিসার (সিবিও) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এমটিবিতে দীর্ঘ ২৬ বছরের কর্মজীবনে খালিদ মাহমুদ খান প্রিন্সিপাল, দিলকুশা ও পান্থপথ এ তিনটি গুরুত্বপূর্ণ শাখায় ম্যানেজার হিসেবে ১৩ বছর কাজ করেছেন। পরবর্তী সময়ে তিনি সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি) ও হোলসেল ব্যাংকিং ডিভিশন ২-এর প্রধান হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

খালিদ মাহমুদ খান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করার পর এমবিএ ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৯৪ সালে অগ্রণী ব্যাংক পিএলসিতে প্রবেশনারি অফিসার হিসেবে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন।

করপোরেট, স্থানীয় করপোরেট, আর্থিক প্রতিষ্ঠান, লেন্ডিং, রিকভারি, ইন্টারন্যাশনাল ট্রেড, ফরেন এক্সচেঞ্জ, জেনারেল ব্যাংকিং, এসএমই, রিটেইল ও রিলেশনশিপ ম্যানেজমেন্টে খালিদ মাহমুদ খানের রয়েছে ৩১ বছরের অভিজ্ঞতা। এছাড়া তিনি ঋণ ব্যবস্থাপনা, পুনরুদ্ধার, আন্তর্জাতিক বাণিজ্য, বৈদেশিক মুদ্রা ও জেনারেল ব্যাংকিংয়ে দক্ষ ব্যাংকার।—বিজ্ঞপ্তি

আরও