এসবিএসি ব্যাংকের নতুন চেয়ারম্যান মোখলেসুর রহমান

এসবিএসি ব্যাংক পিএলসির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার মো. মোখলেসুর রহমান।

এসবিএসি ব্যাংক পিএলসির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার মো. মোখলেসুর রহমান। গতকাল ব্যাংকের পরিচালনা পর্ষদের ১৮৬তম সভায় পরিচালকদের সর্বসম্মতিক্রমে তাকে এ পদে নির্বাচন করা হয়। এসবিএসি ব্যাংকের অন্যতম উদ্যোক্তা পরিচালক ও সাবেক ভাইস চেয়ারম্যান মোখলেসুর রহমান বিঅ্যান্ডটি গ্রুপের প্রতিষ্ঠাতা। তার নেতৃত্বে কনটেক কনস্ট্রাকশন, বিঅ্যান্ডটি নিটওয়্যার, বিঅ্যান্ডটি ক্যাবলস, বিঅ্যান্ডটি কোল্ড স্টোরেজ, বিঅ্যান্ডটি ডেভেলপমেন্ট, বিঅ্যান্ডটি মিটার, বিঅ্যান্ডটি ট্রান্সফরমার্স, স্মার্ট মিটার, প্রি-স্ট্রেসড পোলস, নেক্সাস সিকিউরিটিজ, তুষার সিরামিকস, পিএমজে অ্যাসেট ম্যানেজমেন্ট ও বিডি গেম স্টুডিওর মতো প্রতিষ্ঠান গড়ে উঠেছে।—বিজ্ঞপ্তি

আরও